শনিবার (৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, ‘আগুন বিকেল ৩টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় এখনো কোনো হতাহত নেই। পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় থাকা দোকানে আগুনের ঘটনা ঘটে।’

এর আগে তিনি জানান, তারা আশিক টাওয়ারে আগুনের ঘটনার খবর পান ১টা ৩৪ মিনিটে। পরে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। এরপর তারা প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এস