নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন পান্নার বাড়ীতে বুধবার ককটেল বিস্ফোরনে গৃহবধু চেয়ারম্যান এর ছোট ভাই জিন্না মন্ডল এর স্ত্রী মোছা: সুমি খাতুন (২৫) গুরুতর আহত হন।

নড়াইল সদর হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় আছেন আহত সুমি। পুলিশ ঘটনা স্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করেন।স্থানীয় এলাকা বাসি জানান, সকাল সাড়ে আট্টার দিকে চেয়ারম্যান-এর বাড়ী থেকে বিকট একটা শব্দ শুনতে পায় এসে দেখি সুমি অচেতন অবস্থায় পড়ে আছেন।

সদর হাসপাতালে সাংবাদিকদের সুমি জানান, রান্না ঘরের মাচার উপর একটি কেরাম বোর্ড ছিল। বোর্ডটি আমি সরিয়ে রাখতে গেলে বোর্ডের উপর থেকে একটি ব্যাগ পড়ে গিয়ে বিস্ফোরনটি ঘটে । এরপর আমি আর কিছু জানিনা।

সদর থানার উপ-পরিদর্শক রাকিব বলেন, আমরা সেখানে গিয়ে ককটেলে-এর বিভিন্ন আলামত (জর্দার কৌটা, জালের কাঠি,জিনারী) উদ্ধার করা হয়েছে মনে হয় এগুলা দেশীও ককটেল।

রায়/নাজিব