পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হেরে মসজিদে দান করা ফ্যান খুলে নিয়ে গেলেন পরাজিত প্রার্থী হাসান আলী।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ডাংগাপারা গ্রামে এ ঘটনা ঘটে। হাসান আলী ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, হাসান আলী ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে স্থানীয় মসজিদে কয়েকটি ফ্যান দান করেছিলেন। তিনি নির্বাচনে পরাজিত হওয়ায় কিছুদিন পর সেই ফ্যানগুলো খুলে নিয়ে যান।

ডাংগাপারা গ্রামের বাসিন্দা মকলেসুর জানান, নির্বাচনী প্রচারণার সময় গ্রামে মসজিদটিতে কোনো ফ্যান না থাকায় তিনি কয়েকটি ফ্যান দান করেছিলেন।

শর্ত দিয়েছিলেন, নির্বাচনে তাকে ভোট দিতে হবে। নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে হাসান আলী দান করা ওইসব ফ্যান খুলে নিয়ে যান।

এ বিষয়ে পরাজিত মেম্বার প্রার্থী হাসান আলী বলেন, নির্বাচনের আগেই আমি ফ্যান কিনে দিলাম যেন গ্রামবাসী শান্তিতে নামাজ পড়তে পাড়ে। অথচ গ্রামবাসী আমাকে ভোট দেয়নি। তাই আমি ফ্যানগুলো ফেরত নিয়েছি।

এ ব্যাপারে সালন্দর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলম জানান, ডাঙ্গীপাড়া গ্রামের মসজিদ থেকে ফ্যান খুলে নেয়ার ঘটনাটি তিনি শুনেছেন

এসএম