আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়ার দুষ্ট ছেলে তারেক রহমান লন্ডনে বসে সন্ত্রাসী কার্যকলাপ করে তার মাকে শেষ করে দিয়েছে। সে এখন ফেরারী, তার পাসপোর্ট-ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

শনিবার দুপুরে নতুন বাজার চত্বরে ভোলা জেলা ছাত্র লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নকশাল এসে দশ বছর পশ্চিম বাংলায় প্রতিরাতে বোমা ফুটাতো ও গুলি চালাতো। এখন আর সেই দল নাই। খালেদা জিয়ার অবস্থা হবে ভবিষ্যতে সে রকম। খুজেও পাওয়া যাবে না। কারণ যেই পথে খালেদা জিয়া গেছে এটা রাজনীতির পথ না।

এর আগে বানিজ্য মন্ত্রী ভোলা শহরের প্রাণ ভোলার খালের উপর পৌর সভা কর্তৃক ঢাকা হাতির ঝিল মডেলের একটি ব্রীজ ও যুগীরঘোল মোড়ে দৃষ্টি নন্দন ফোয়ারা উদ্বোধন করেন।

এছাড়াও শুক্রবার রাতে ভোলা বাংলা স্কুল মাঠে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতা কর্মীর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে জেলার ৭ উপজেলার নেতাকর্মীরা সকাল থেকে খন্ড খন্ড মিছিল বাদ্য বাজিয়ে নতুন বাজার চত্বরে আসতে থাকে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদেরাও সম্মেলনে অংশ নেয়। এসময় ভোলা শহরে উৎসব মুখর পরিবেশে মুখরিত হয়।

ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বন ও পরিবেশ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।

সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

এছাড়াও বক্ত্য রাখেন, আওয়ামী লীগের উপ কমিটির সাধারণ সম্পাদক জোবায়দুল হক রাসেল, মহানগর দক্ষিন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি জয়দেব নন্দি তৈয়বুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক আবিদ আল হাসান, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের সম্পাদক ওমর শরীফ, যুগ্ন সম্পাদক হাসানুজ্জামান তারেক, শাহ এমরান হোসেন সোহাগ, মহাসিন হলের সম্পাদক মাকসুদ রানা মিঠু, বঙ্গবন্ধু হলের সভাপতি রিয়াজ আল রিয়াজ, জগন্নাত বিশ্ব বিদ্যালয়ের সহ সভাপতি নুরুল হুদা রনবি, বুয়েট উপ সম্পাদক জয়দেব ও ভোলা জেলা ছাত্র লীগের সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

এদিকে বাণিজ্য মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া পরাজিত হয়েছেন। অতীতেও পরাজিত হয়েছেন। এবারও পরাজিত হয়েছেন। খালেদা জিয়া ২০১৪ সনের ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করার জন্য অসংবিধানিক সরকার আনার জন্য প্রিজাইডিং অফিসার হত্যারসহ ২৪ জন পুলিশকে হত্যা করেছেন। পাঁচশত ভোট কেন্দ্র জ্বালিয়ে দেয়েছেন। কিন্তু তিনি পরাজিত হয়েছেন। কিন্তু আমরা নির্বাচন করতে সফল হয়েছি।

এমকে