রাজধানীর মিরপুর দুই নম্বরে জনতা হাউজিং সিটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহবুব বলেন,আমাদের ১১টি ইউনিট একযোগে কাজ করছে। এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা আর নেই।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
মিরপুর থানার এসআই আফজাল হোসেন বলেন, আগুন নেভাতে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও সহযোগীতা করছে।
বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হওয়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।
সূত্র জানায়, বস্তির হাজার খানেক ঘরের মধ্যে দেড় শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। এই বস্তির বাসিন্দাদের মধ্যে অনেকেই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী বলে জানাগেছ।
ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর
জাতীয়
মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে