রোববার (৩ মে) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সংস্থাটি আরও জানায়, এ মাসে দেশে একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে মোট বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে। তবে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু ক্ষেত্রে শিলাবৃষ্টিও হতে পারে।
তাপপ্রবাহ প্রসঙ্গে জানানো হয়, এ মাসে ১ থেকে ৩টি মৃদু ও মাঝারি তাপপ্রবাহের পাশাপাশি অন্তত একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
নদ-নদীর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে কিছু সময়ের জন্য পানি বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৭৫.৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের সম্ভাবনার কারণে জনসাধারণকে আগাম সতর্কতা অবলম্বন করা জরুরি।
এস