ভারতে পাচারের সময় সোমবার দুপুরে ৩ কিশোরীকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করেছে শার্শার রুদ্রুপুর সীমান্তের বিজিবি সদস্যরা।
উদ্ধার হওয়া কিশোরীরা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চৌরাস্তা গ্রামের আবুল কাশেমের কিশোরী কন্য নুপুর আক্তার (১৪), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার কাওড়াকান্দি গ্রামের মৃত আলম মিয়ার কিশোরী কন্যা ফাতেমা আক্তার (১৫) ও ব্রাম্মনবাড়িয়া নুরিচাকান্দির আবুল কাশেমের কিশোরী কন্যা সালমা আক্তার (১৪) । তবে বিজিবি কোন পাচাপরকারীকে আটক করতে পারেনি।
এলাকা সূত্রে জানা গেছে, রুদ্রুপুর সীমান্তে চোরাচালান সিন্টিকেট হবিবর রহমান মেম্বরের নেতৃত্বে মাসুম বিল্লা(২৪), আব্দুল কাদের (৪৫), আব্দুর রহিম(৪৮) , আবু সাইদ(২৫) সহ ২০/২৫ জনের একটি গ্রুপ প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত নারী/শিশু পাচার করে থাকে।
এ ছাড়া এ গ্রুপে সোনা পাচার, গরু, বিভিন্ন প্রকার মাদক ব্যবসাও পরিচালনা করে বলে অভিযোগ রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, একটি পাচারকারী চক্র ভাল চাকুরীরর প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ভারতে পাচারের সময় শার্শার রুদ্রুপুর সীমান্তের বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে শার্শা থানায় নিয়ে আসে ।
থানা থেকে বাংলাদেশ মহিলা আইন জীবী সমিতির কাউন্সিলর নুরুন্নাহার এর নিকট হস্তান্তর করা হয়।
নাসির/এমবি





