নড়াইল জেলার ৪ টি থানায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা এবং অভিযোগে ৩৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় ১ টি পাইপগান, ১ শ গ্রাম গাজা, ১শ ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৩ মার্চ) ভোর রাত পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নড়াইল সদর থানায় ১৬ জন, লোহাগড়ায় ৯, কালিয়ায় ৫ জন এবং নড়াগাতি থানায় ৮ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে কালিয়া উপজেলার বারইপাড়া খেয়াঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মাদকদ্রব্য সহ আটক ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। নড়াইলকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। 

রিন্টু/জারিফ