নড়াইলের কলাবাড়িয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুজন শেখ (২১)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন কলাবাড়িয়া গ্রামের তুরু শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কলাবাড়িয়া গ্রামের গাজীরকুঠির বিলে তৌহিদ শেখের মাছের ঘেরে শ্রমিকের কাজ করত সুজন। বৃহস্পতিবার সকালে ঘেরের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সুজনের মৃত্যু হয়।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি ) রোখসানা খাতুন জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে জানাচ্ছি।





