ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাবেক কমিশনার আবুল খায়ের বাবলুকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাকে আটক করা হয়।

আদর্শ ঢাকা আন্দোলনের দফতরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাকে আটক করে পুলিশ।

জেএ