নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় রশিদা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের ভাটিয়া চৌপথি নামক স্থানে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রশিদা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের মো. ছপিয়ার রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর রেজা জানান, রশিদা ভাটিয়া চৌপথি বাজার থেকে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহজুর আলম তাকে মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, অভিযোগ না থাকায় নিহতের পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এআই