প্রধানমন্ত্রী বলে গেছেন তার অনুপস্থিতিতেও যেন অভিযান চলে। মাদক-দুর্নীতির চক্র ভেঙে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।
শামীম কাজ পেতে বিপুল অংকের টাকা ঘুষ দিয়েছেন বলে শোনা যাচ্ছে, এ বিষয়টি তদন্ত করবেন কি না- জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা একটু বের করুন কাদের কাদের ঘুষ দিয়েছে। কেউ বসে নেই।
একটু পর স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তার সঙ্গেও আমার কথা হবে, কেউ বসে নেই। সরকারের পক্ষ থেকে আটঘাট বেঁধেই নেমেছি, এখানে কোনো প্রকার আপস নেই।’
মন্ত্রী বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি, বেটার লেট দেন নেভার। আমরা তো কাজটা করছি, সরকারের এক বছরও এখনও যায়নি। নট দ্যাট আমরা ইলেকশনকে সামনে রেখে এই ব্যবস্থাগুলো নিচ্ছি ভোটের জন্য। আমি বলছি, আমরা মিন করছি, যা করছি।’
কাদের বলেন, অপরাধী যেই হোক কেউ পার পাবে না। কেউ বসে নেই। সরকার আটঘাট বেঁধেই নেমেছে। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, মাদক, সন্ত্রাসী কার্যক্রম যতদিন চলবে ততদিন অভিযান চলবে।
এএস





