‘মাসি মা’ খ্যাত লোক সংগীত শিল্পি চন্দ্রাবতী রায় বর্মণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পি চন্দ্রবাতী রায় বর্মণের মহাপ্রয়ান আমাদের জন্য একটি দুঃসংবাদ। তিনি বৃহত্তর সিলেটের অহংকার, দেশে বিদেশে তার অনেক খ্যাতি রয়েছে। কারো কাছে ‘মাসি মা’ আবার কারো কাছে ‘গানের পাখি’ হিসেবে পরিচিত ছিলেন চন্দ্রাবতী রায়।

লোকগান ও ধামাইল গানের একজন প্রাণপুরুষ হিসেবে তিনি ছিলেন আমাদের সংস্কৃতিক প্রেরণার উৎস। তার মৃত্যুতে সিলেটে সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। মন্ত্রী চন্দ্রবতী রায়ের আত্মার প্রশান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে চন্দ্রাবতীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোকবার্তায় মেয়র বলেন, চন্দ্রাবতী রায় বর্মণ ছিলেন শুদ্ধ গান চর্চার প্রতীক। আমাদের চিরায়ত বাংলার গানকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তিনি আমৃত্যু সাধনা করে গেছেন।

গানের প্রতি নিবেদিত প্রাণ এই মহান শিল্পীর শূন্যতা অপূরণীয়। চন্দ্রাবর্তী রায় বর্মণের আত্মার শান্তি কামনা করে মেয়র আরিফুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ