বরিশালের গৌরনদী উপজেলার পালরদি গ্রাম থেকে ১৪৬ পিস ইয়াবাসহ নূরে আলম হাওলাদারকে (৩২) আটক করেছে র‌্যাব।

শনিবার বিকাল সাড়ে ৪টায় আটক হওয়া নূরে আলম ওই এলাকার মৃত হাচন হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮-এর ক্যাপ্টেন বাসার জানান, গোপন খবরে তাদের টহল দল নূর আলমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা পাওয়া যায়। তাকে আটক করে গৌরনদী থানায় নেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ