বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে লালমনিরহাটে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি আসাদুল হাব্বি দুলুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করলে পুলিশ তাতে বাঁধা দেয়।

এ সময় সড়ক অবরোধ করেন বিএনপি’র নেতা-কর্মীরা। ফলে ব্যস্ততম শহরে যানজট দেখা দেয়।

পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাব্বি দুলু, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক সরকার, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান মমিনুল হক, রোকন উদ্দিন বাবুল ও মোশারফ হোসেন রানা।

নুরনবী/এমবি