সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া চট্টগ্রাম নগরীর কোথাও কোনো পশুরহাট বসবেনা উল্লেখ করে নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেছেন, প্রতিটি পশুরহাটে চৌহদ্দি নির্ধারণ করে দেয়া হবে। এর বাইরে কেউ কোরবানীর পশু বিক্রি করতে পারবেনা।

বৃহস্পতিবার সকালে সিএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে ঈদ-উল-আয্হা উপলক্ষে পশুরহাট হাট ইজারাদারদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মাসুদ-উল-হাসান সঞ্চালনায় গবাদী পশুর হাট সংক্রান্তে উর্ধ্বতন কর্মকর্তা ও হাট ইজারাদারগণের সাথে এক মতবিনিময় সভা পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেকটি গরুর বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকবে। তাছাড়া র্যানব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের টহল অব্যাহত থাকাসহ পশুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য পশু ডাক্তার, জাল নোট সনাক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে সনাক্তকরণ মেশিন রাখা হবে।

অতিরিক্ত টাকা বহনের ক্ষেত্রে পুলিশি সহায়তা নেয়ার জন্য ব্যবসায়িদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের সাহায্যের জন্য পুলিশ সব সময় প্রস্তুত থাকবে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই