নড়াইল জেলা মহিলা জামায়াত নেত্রী হোসনেয়ারাসহ ৩৭ মহিলা কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। রোববার (৩০ এপ্রিল) রাত ৯ টার দিকে নড়াইল শহরের ভওয়াখালীর একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
এ সময় বিপুল সংখ্যক 'জিহাদী বই'সহ সংগঠনের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন পুলিশ।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইল পৌরসভার ভওয়াখালীর আশেক এলাহীর বাড়িতে জেলা মহিলা জামায়াতের গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘেরাও করে। পরে ভেতরে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ সহ ৩৭ নেতাকর্মীকে আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে আটক হওয়া মহিলাদের পরিবারের দাবি তারা তালিম (কুরান-হাদিস শিক্ষা) করছিল। তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে।
রিন্টু/জারিফ





