চট্টগ্রাম- ৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে কারাবন্দী চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের পক্ষে মনোনয়ন পত্র কিনলেন তার সমর্থকরা।
বক্করের অনুসারীরা মঙ্গলবার সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়ন পত্রটি সংগ্রহ করেন।
আবুল হাশেম বক্করের ব্যক্তিগত প্রেস সচিব শহীদ ইকবাল বলেন বিগত দশ বছরে গণতন্ত্র ফিরিয়ে আনতে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বক্কর ভাই। যার কারনে তিনি অসংখ্য মামলা হামলার শিকার হয়েছেন। তিনি বর্তমানে জুলুমবাজ সরকারের মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন।
তিনি বলেন জাতীয়তাবাদী সমর্থকরা মনে করেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে বক্কর ভাই আন্দোলন কে আরো বেগবান করতে পারবেন। তাই মুক্তিকামী মানুষের দাবির প্রেক্ষিতে তার পক্ষে আমরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বক্কর ভাই কে মনোয়ন দেওয়ার ব্যাপারে জনতার মতামত কে মূল্যায়ন করবে বিএনপি এমনটাই আশা তার সমর্থকদের।
এই সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, শাহেদ বক্স, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তি, সাধারণ সম্পাদক মোঃ শাহেদ, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সিঃ সহ সভাপতি ফাতেমা বাদশা, নগর বিএনপির সহ সংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, সহ প্রচার সম্পাদক খোরশেদ আলম কুতুবী, সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, সহ প্রকাশনা সম্পাদক আবুল হাই, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সালাউদ্দিন লাতু, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলি মর্তুজা খাঁন, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার খাঁন, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহবায়ক কাউন্সিলর ইসমাইল বালি, আলকরণ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম মিয়া। সি ইউ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী শপথ, যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, মেজবাহ উদ্দিন মিন্টু প্রমুখ।
ও এফ এম মাসুম/এসএম





