বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অনির্দষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল করেছে মতিঝিল থানা জামায়াতে।
আজ সকাল ৭.৪৫ মিনিটে রাজধানীর মতিঝিল কালবার্ড রোড়ে মিছিল বের করে মতিঝিল থানা জামায়াতের নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও জামায়াতে ইসলামী মতিঝিল থানা আমির কামাল হোসেন।
এছাড়া মিছিলে আরো উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারী মো'তাছিম বিল্লাহ, নূর মোহাম্মদ, হাফিজ উল্লাহ খাঁন, ছাত্রনেতা হুমায়ন কবির।
ইআর





