নীলফামারীর সৈয়দপুরে হেরোইনসহ আয়নুল হক সরকার ওরফে আয়নাল (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক আয়নাল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আলোকডিহি গ্রামের পল­ী চিকিৎসক আজিজার রহমানের পুত্র। সে আলোকডিহি ইউনিয়ন আ’লীগের সদস্য বলে জানা গেছে।

থানা সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসের রাতে শহরের রেললাইনের ২নং রেল ক্রসিং পাশ থেকে ১২ পুড়িয়া হেরোইনসহ আয়নালকে আটক করে।

আটক আয়নালেেক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এমআর