”নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” এ প্রতিপাদ্য নিয়ে র্যালী, আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা মধ্যে দিয়ে মাগুরার শ্রীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস।
এ উপলক্ষে আজ ৯ ডিসেম্বর সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহসিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা,উপজেলা সমাজ সেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন পলিসহ আরো অনেকে।
উপজেলা প্রশাসন, শ্রীপুর উপজেলা মহিলা অধিদপ্তর, ও জাতীয় মহিলা সংস্হার যৌথ আয়োজনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক শত নারী পুরুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ সফল ৪ নারীকে (জয়িতাকে) জমকালো সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা প্রাপ্ত জয়িতারা হলেন- মোছাঃ নুরুন্নাহার, পিতা নুরুজ্জামান, গ্রাম হোগলডাংগা, শামীমা সুলতানা, পিতা মিয়া শফিউদ্দিন আহমেদ, গ্রাম টুপিপাড়া, জেসমিন নাহার, পিতা শহিদুল ইসলাম, গ্রাম সাচিলাপুর, হাজেরা খাতুন, পিতা মোঃ ছলেমান মল্লিক,গ্রাম রায় নগর, উপজেলা শ্রীপুর, মাগুরা।
সাইফুল্লা/এমআর