তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া সন্ত্রাসী ও জঙ্গিবাদের মদদদাতা, সিটি নির্বাচনকে সামনে রেখে সাপের মতো খোলস পাল্টিয়েছেন মাত্র। জনগণকে দেখানোর জন্য এটা তার সাময়িক ভোল পাল্টানো। সিটি নির্বাচন শেষ হলে তিনি (খালেদা জিয়া) স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে আবার দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরে যাবেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত জাসদের দ্বি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইনু আরও বলেন, বিএনপি-জামায়াতের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। এরা অযৌক্তিক হরতাল-অবরোধের নামে নিরীহ জনগণকে পুড়িয়ে মেরেছে। পেট্রোল বোমায় দগ্ধ হয়ে অনেকে এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

তিনি দেশবাসীকে জঙ্গিবাদের মদদদাতা বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সম্মেলনে জাসদ নড়াইল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হীরু, জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য শিরিন আখতার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রায়হান করিম শিকদার, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য তালুকদার হুমায়ুন কবীর, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান, আওয়ামী লীগের জেলা সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

জেআই