টাঙ্গাইল পৌর এলাকা দেওলা থেকে নিঁখোজের একদিন পর দুই শিশুর পানিতে ভেসে উঠা লাশ উদ্ধার হয়েছে 

আজ বুধবার (১৭ মে )দুপুরে দেওলা এলাকায় একটি ডোবায় লাশ ভেসে উঠে। তারা পানিতে ডুবে মারা যেতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে  দুই শিশু নিঁখোজ হয়।

নিহতরা হলেন,দেওলা এলাকার মোঃ আতাউল্লার ছেলে আমানুল্লাহ সৈকত ( ১১ )ও শাহিনুর রহমানের ছেলে নাহিন ( ১০ )।

গতকাল (১৬ মে)মঙ্গলবার বেলা ১১ টার দিকে হঠা নিখোঁজ হয়ে যায় তারা । অনেক খোঁজাখুজিঁর পর তাদের পাওয়া যায়নি। পরে তারবাবা বাধি হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে।

আজ  দুপুরেরদিকে তাদের বাড়ির কাছে একটি ডোবায় তাদের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে টাঙ্গাইল মডেল থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যপারে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভুইয়া জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে। এ ব্যপারে গত রাতেই থানায় সাধারন ডায়েরি করা হয়। মৃত্যুর প্রকৃত ঘটনা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাব বলেও জানান তিনি।

এমই/কাওছার