রাজধানীর মগবাজারে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে এক জামায়াত কর্মী আহত হয়েছে।

আহত জামায়াত কর্মীর নাম সুমন বলে জানা গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এমই