বেসরকারি সংস্থা আশার মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর শাখার অফিস কক্ষের সামনে থেকে একটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ দাউদ হোসেন লালটেপে মোড়ানো বড় একটি বোমা উদ্ধার করেন।

আশার হেমায়েতপুর শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান জানান, সকালে অফিসে এসে দেখি অফিস কক্ষের সামনে লালটেপ মোড়ানো বোমাটি পড়ে আছে। পরে হেমায়েতপুর পুলিশ ফাঁড়িকে খবর দেওয়া হলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যান।

তবে কারা কেন বোমাটি এখানে রেখেছে তা তিনি বলতে পারেন নি।

এ ঘটনায় অফিসের স্টাফদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান ব্রাঞ্চ ব্যবস্থাপক জিয়াউর রহমান।

হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ