কুয়াকাটায় আ’লীগ কর্তৃক জাপা প্রার্থীর কর্মীদের পৌর নির্বাচনী প্রচারনায় বাঁধা প্রদান করায় আচরণবিধি ভঙ্ঘের কারনে উভয় পক্ষের ১৫ হাজার টাকা জরিমানা করেছের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কচ্ছপখালী নামক এলাকা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইন উদ্দিন খন্দকার এ জরিমানা করেন।

জানাযায়, জাপা মনোনিত প্রার্থী আনোয়ার হাওলাদারের পক্ষে তার ভাতিজা আলামীন ও তার কর্মী সমর্থকদের নিয়ে  নির্বাচনী প্রচারনায় ৫ নং ওয়ার্ডের কচ্ছপখালী এলাকায় যান। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আঃ বারেক মোল্লার ভাই মোশারেফ মোল্লা ও লতাচাপলী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আলী হোসেনের নের্তৃত্বে কতিপয় সন্ত্রাসিরা জাপা সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আনোয়ার হাওলাদারের ভাতিজা আল-আমিন (৩২) গুরুতর আহত হয়।

আল-আমিনকে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। জাপার সমর্থকরা নির্বাচনী প্রচারনায় বাঁধা ও হামলার শিকার হয়ে বিষয়টি কুয়াকাটা পৌর নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে অবগত করেন। পটুয়াখালী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মইন উদ্দিন খন্দকার ঘটনাস্থলে গিয়ে আচরন বিধি লঙ্ঘনকারী আ’লীগ সমর্থকদের পক্ষে ১০ হাজার ও জাপা সমর্থকদের পক্ষে ৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জড়িমানা করেন।

এ ব্যাপারে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সঞ্জয় মন্ডল জানান, দূর্ঘটনার খবর পেয়ে সরেজমিনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনার সাথে সম্পৃক্তদের নগদ পনের হাজার টাকা জড়িমানা করেন।

নির্বাচনী দায়িত্বে থাকা পটুয়াখালী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মইন উদ্দিন খন্দকার জানান, নির্বাচন সুষ্ঠ,অবাধ করতে কাউকে ছাড় দেয়া হবেনা যিনি আচরন বিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

এমএ