দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন । এ সময় আরো তিনজন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। শহিদুল নিয়ামতপুর উপজেলার রসুলপুর গ্রামের আবু বক্করের ছেলে ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিয়ামতপুর থানা পুলিশ পরিদর্শক (ওসি) আজিজুল ইসলাম জানান, শহিদুল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নিয়ামতপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

এমন সময় রসুলপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইলেকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শহিদুল গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুরে হাসাপাতালে ভর্তি করালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এআর