ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় সুমন শেখ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের তাকব্বর শেখের ছেলে। তিনি ওই এলাকায় বেসরকারি একটি কোম্পানির বিপণন কর্মকর্তা ছিলেন।

মহাদেবপুরের বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ (ওসি) নাজমুল হোসেন বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় ঢাকাগামী একে ট্রাভেলস পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরোহী সুমন শেখ গুরুত্ব আহত হন। স্থানীয়রা মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএইচ