গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৫তম জন্মবাষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসন গৃহিত কর্মসূচিগুলোর মধ্যে ছিল পৌর পার্কের বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও শিশু সমাবেশ।

এছাড়াও জেলা শহরের বর্ণাঢ্য র্যা লী, শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিশু একাডেমিতে শিশু কিশোরদের চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু জন্মদিবস এবং মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনসহ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা, পৌরসভা এবং অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে।

অপরদিকে সাদুল্যাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যা লী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার খান বিপ্লব, জেলা শাখার বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, শাহদত হোসেন ও মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতি রাণী সরকার প্রমুখ।

পরে বাদ যোহর জামে মসজিদ সমুহে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেএ