টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি কমার সাথে ওই সব এলাকায় পানিবাহিত রোগ আতঙ্কে রয়েছেন বন্যা কবলিতরা।

গত কয়েক দিনের বন্যায় প্লাবিত হয় টাঙ্গাইল সদর, ভুয়াপুর, গোপালপুর, নগরপুর, কালিহাতী, বাসাইল ও মির্জাপুর উপজেলার ৩৪টি ইউনিয়নের অন্তত ৯০টি গ্রাম। গত ৩ সেপ্টেম্বর থেকে পানি কমতে শুরু করলেও পানিবাহিত বিভিন্ন রোগের আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা।

এছাড়া বন্যায় হাজার হাজার হেক্টর রোপা আমনের জমি নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। এদিকে পানিবাহিত রোগের প্রকোপ ঠেকাতে বন্যা কবলিত এলাকাগুলোতে কাজ করছে মেডিকেল টিম। এছাড়া বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই