বেনাপোল বিজিবি ক্যাম্পে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকুরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে ফ্রেন্ডলি কাবাডি ম্যাচ -১৭ অনুষ্ঠিত হয়। খেলায় বিএসএফ বিজিবি দলকে ৩৮-৩৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার ( ২০ মে ) বিকেলে উক্ত রখলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ী বিএসএফ’র এর টিমের হাতে চ্যম্পিয়ন কাপ তুলে দেন প্রধান অতিথি হিসেবে বিজিবির দক্ষিন পশ্চিমাঞ্চলীয় জোনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিএসএফ এর ডেপুটি ইনসপেক্টর জেনারেল মৃদুল সেনওয়ার। খুলান সেক্টর হেড কোয়ার্টার এ খেলার আয়োজন করেন। খেলায় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আনিছুর রহমান,৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে; কর্নেল আরিফুর রহমান, আর আইবির কমান্ডিং অফিসার লে; কর্নেল খবির উদ্দিন, ও বিএসএফ’র ৬৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল মনোরঞ্জন কুমার উপস্থিত ছিলেন।
এমই/নাসির





