আমরা দেশের উন্নয়ন চাই ।আমরা দেশের উন্নয়নের বিপক্ষে নই। পরিবেশ বান্ধব উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে সরকারকে।
রোববার পরিবেশ রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে এ সব কথা বলেন জামায়াত নেতারা।
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে নিহতদের পরিবারকে সহমর্মিতা প্রকাশ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল বাশঁখালী উপজেলার গন্ডামারা সফর করেছেন।
জামায়াত নেতারা আর ওবলেন, আমরা বাশঁখালীর গণ্ডামারায় প্রস্তাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেরও বিপক্ষে নই।পরিবেশ বান্ধব ও ক্ষতিমুক্ত উন্নয়ন প্রকল্প চাই। এলাকাবাসীর স্বার্থহানিকর কোন কিছু না হওয়ার বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্থ করতে হবে।
বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, সরকার দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। আমরা সরকারের উন্নয়নের পক্ষে। তবে আমাদের দাবি হলো পরিবেশ বান্ধন প্রকল্প হতে হবে।
প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের আমীর জাফর সাদেক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আরিফুল্লাহ, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা প্রমুখ।
এইচ ই





