ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডে মা ও তার তিন শিশু দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার ওই বাসায় এ ঘটনাটি ঘটে। রাত পৌনে ১০টার দিকে চারজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়।

দগ্ধ ফাতেমা বেগম (৩৫) এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরের মধ্যে আগুন ধরে যায়। এতে ফাতেমা ও তার তিন সন্তান দগ্ধ হয়। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরণে জানালার থাই গ্লাস ভেঙে যায় এবং ঘরের আসবাবপত্র বাইরে আচড়ে পড়ে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চারজনের শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এএস