বেনাপোলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রাসেল (৩৫) খুন হয়েছেন। খুনি আমজাদ হোসেন (৩২) অস্ত্রসহ পুলিশ আটক হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় পোর্ট থানার কাগজপুকুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাসেল ওই গ্রামের মৃত ইদ্রিস আলী ইদুর ছেলে।
পরে আমজাদ হোসেন ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ পুলিশের হাতে আটক হয়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে হঠাৎ করে দুই ভাইয়ের মধ্যে আবারও বিরোধ শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই আমজাদ হোসেন ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা পিস্তল দিয়ে বড় ভাই রাসেলকে গুলি করে। এ সময় স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, খুনি ভারতে পালিয়ে যাওয়ার সময় ভারত সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এমবি





