গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি বিদ্যুৎ সিকদারকে (২৮) ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে গাজীপুর মহানগরের খরতৈল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
টঙ্গী থানার এসআই নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে খরতৈল এলাকায় বিদ্যুৎ সিকদারের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।
এএইচ





