সাতক্ষীরা জেলার আশাশুনির পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুলছাত্র সাকিব হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, কুশপুত্তলিকা দাহ ও স্বারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে তার সহপাঠিরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জনতা ব্যাংক সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
প্রধান শিক্ষিকা আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত সাকিবের বাবা উপজেলা যুবলীগের আহবায়ক স,ম সেলিম রেজা মিলন, সহপাঠি অনিম রায়, তারিক আহমেদ, আশাশুনি ডিগ্রী কলেজের অধ্যাপক তৃপ্তি রঞ্জন সাহা, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ইয়াহিয়া ইকবাল,
চম্পাখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক একেএম ইমদাদুল হক ও মুক্তিযোদ্ধা আব্দুল করিম প্রমুখ।
মানববন্ধনে উপজেলা সদরের ১৫টি শিক্ষা প্রষ্ঠিানের প্রায় ১০ হাজার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
শেষে সেখানে হত্যাকারীদের কুশপুত্তলিকা দাহ এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও থানার অফিসার ইনচারর্জের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।
এমএ
জাতীয়
স্কুলছাত্র সাকিব হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা জেলার আশাশুনির পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুলছাত্র সাকিব হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন





