সোমবার নড়াইলে দুই দিনের পৃথক অভিযানে ৩৭৫ পিচ ইয়াবাসহ মোট ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল জেলা ডিবি পুলিশের একটি চৌকশ টিম।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের আলোকদিয়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠ থেকে ৭০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে অভিযান পরিচালকারী দলের সদস্যরা।

আটককৃতরা হলেন ইকরামুল (২৮), সাইফুর (৩০), সেন্টু (৩০)। ডিবি পুলিশের একটি সূত্র জানায়, আটকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল বলে পূর্বে থেকেই আমাদের কাছে খবর ছিলো।

অপরদিকে ৩০৫ পিচ ইয়াবাসহ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সুমন কাজীকে (৩৫) আটক করেছে ডিবি পূলিশ।

উজ্জল/নাজিব