সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬ শীর্ষক মেলার ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। বিশ্ববাজারে পণ্য পরিচিতি ও রপ্তানি বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মেলায় তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আর্থিক সীমাবদ্ধতার কারণে মেলায় অংশ নিতে পারেন না।’ সে কারণেই সরকার বুথ ভাড়া মওকুফের এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

ব্যবসায়িক পরিবেশ সহজ করার ওপর জোর দিয়ে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এর মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি।

এছাড়া অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. নাসির খান বক্তব্য দেন।

মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা, প্রস্তাবনা ও কুনমিং মেলার অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন।

অনুষ্ঠানের শুরুতেই বাণিজ্যমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে ইপিবি প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

এস