নীলফামারীর কিশোরগঞ্জে অটো গাড়ী ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা আবদরিয়ার পাড় নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
নিহত কামরুন্নাহার (৪০) গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর এলাকার লিয়াকত আলীর স্ত্রী।
সুত্র জানায়, সকাল ১০ টার দিকে পাগলাপীর থেকে একটি তেল চালিত অটো গাড়ী জলঢাকার দিকে যাচ্ছিল অন্যদিকে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা আবদরিয়ারপাড় নামকস্থানে কাঁচা রাস্তা থেকে গোবর সার বহনকারী একটি ভ্যান পাঁকা রাস্তায় উঠার সময় অটো গাড়ী ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটো গাড়ীতে থাকা কামরুন্নাহার গুরুত্বর আহত হয়।
খবর পেয়ে জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে আহতকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত মো: মফিজুল হক জানান, সড়ক দূঘর্টনার খবর পেয়ে জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল আহত কামরুন্নাহারকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
খাদেমুল/এমবি





