সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টা থেকে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

সরেজমিনে দেখা যায়, হলপাড়ার দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এমএইচ