বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী, এতদিন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দায়িত্ব নেবেন এলজিআরডি মন্ত্রণালয়ের।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত হওয়ার পর দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে মন্ত্রিসভা থেকেও তার পদত্যাগের বিষয়টি সামনে আসে।

তার পদত্যাগের পর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন নেতৃত্ব আনার প্রয়োজন দেখা দেয়। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সালাহউদ্দিন আহমেদকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনায়ও পরিবর্তন এলো। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের মূল লক্ষ্য প্রশাসনিক কার্যক্রমে গতি ও ধারাবাহিকতা বজায় রাখা।

এস