গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মো. মশিউর রহমান (১১) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রামপুরা গ্রামের একটি বাঁশ ঝাড়ের নিচ থেকে সকালে লাশটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাকু ও সেন্ডেল উদ্ধার করা হয়।
নিহত মশিউর রহমান রামপুরা গ্রামের গোলাম হোসেনের ছেলে। সে রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের বাবা গোলাম হোসেন জানান, ২০১৩ সালে অজ্ঞাত ব্যক্তিরা তার বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়। পূর্ব শক্রতার জের ধরে আমার ছেলে মশিউরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে সোয়া ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলার ডান পাশে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি
জাতীয়
তৃতীয় শ্রেণির ছাত্রের বস্তা বন্দি লাশ উদ্ধার
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মো. মশিউর রহমান (১১) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে





