দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের ১ম দিনে ময়মনসিংহে মিছিল করেছে শহর জামায়াতে ইসলামী।
রোববার সকালে শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদারের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গাঙ্গিনাপাড় মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পালিকা মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্যে আনোয়ার হাসান সুজন, প্রচার ও আইটি বিভাগ সভাপতি জুয়েল রানা,
জেলা উত্তর শিবিরের সেক্রেটারি মাহবুব আকন্দ, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, শহর শিবিরের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবু হানিফ প্রমুখ ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভোটার বিহীন অগণতান্ত্রিক, অবৈধ সরকারের সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগনের এ আন্দোলন চলবে।
এআর





