কুষ্টিয়ার মিরপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্দ্যোগে ২৬৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ১২ লক্ষ ৩৪ হাজার দুইশত টাকার উপবৃত্তির চেক বিতারণ করেছে।

বুধবার সকাল ১১ টার সময় উপজেলা চেয়ারম্যানের কক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের চেক বিতারণ করা হয়। চেক বিতারণ করেন মিরপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান,উপজেলা ভাইস-চেয়ারম্যান  বাহাদুর শেখ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলী, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সর্দ্দার আবু সালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন প্রমুখ।

 

এমএ