২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সাথে যুক্ত হওয়া সপ্তাহব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর কমলাপুরে মিছিল করেছে মতিঝিল থানা জামায়াত।
আজ বুধবার সকাল ৮টায় হরতালের সমর্থনে জামায়াতে ইসলামী মতিঝিল থানার উদ্যোগে কমলাপুরে মিছিল অনুষ্ঠিত হয়।
থানা আমীর মুহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মুতাছিম বিল্লাহ,জামায়াত নেতা হামিদুর রহমান, নূর মোহাম্মদ, জসিমুল হক পাটোয়ারি, হাফিজ উল্লাহ খান, নূর উদ্দিন, ছাএনেতা আব্দুর রহমান জুয়েল, আশ্রাফ প্রমূখ।
ইআর





