৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় নওয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মইনুল হক ও শায়েস্তাগঞ্জ রেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, ওই তিনজনকে হত্যার পর মৃতদেহ রেল লাইনের উপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ





