যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে শহীদুল আলম (৫৪) নামে বাংলাদেশী বংশোদ্ভূত এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরেএ ঘটনা ঘটে।
শহীদুল আলমের ভাগ্নে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হাসান বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
ওসি মাহবুব আরও জানান, তার মামা নিহত শহীদুল আলম যুক্তরাষ্ট্রে একটি মুদি দোকান চালাতেন। তার বাড়ি গোপালগঞ্জের ব্যাংকপাড়ায়। তার দুইটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ওসি মাহবুব হাসান বলেন, বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে দোকান থেকে ফিরে বাসায় ঢোকার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরওবলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তার মামা সৌদি আরবে ছিলেন। প্রায় ১২ বছর ধরে তিনিযুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলেও জানান ওসি মাহবুব।
কেবি





