গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৪৪ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ২৬৭ জন ঢাকার মধ্যে এবং ৭৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৭৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৩১০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৩৭ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে দুই হাজার ৩৯৩ জন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে দুই হাজার ৩৯ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৫৪ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

এমআর