মাগুরায় আজ নতুন করে আরও ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী ১৬৬ জন দাড়ালো। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫২ জন। মারা গেছে ৪ জন।
আজ নতুন আক্রান্তের মধ্যে মাগুরা সদরে ১৯ জন শ্রীপুরে ১ জন ও মহম্মদপুরে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার (০৩ জুলাই) মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিংঅফিসার ডা. আরিফুর রহমান জানান, শুক্রবার জেলায় নতুন করে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জন।
নিম্নে বিস্তারিত দেওয়া হলো:
গতকাল নমুনা পাঠানো হয়েছিলো ২৪ জনের, মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে ১৭৪৪ জনের, আজ প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ৭৭ জন। মোট প্রাপ্ত রির্পোট সংখ্যা ১৫৮২ জনের। আজ প্রাপ্ত করোনা পজিটিভ রিপোর্ট ২১ জনের।
এর মধ্যে পৌরসভার ১৬ জন (তাতীপাড়ার ৩ নিজনান্দুয়ালীর ২ পারনান্দুয়ালীর ৪ ও আদর্শপাড়ার ২ জন, কাউন্সিল পাড়া, কলেজপাড়া, জেলাপাড়া, পুলিশ লাইন পাড়া ও ফায়ার সার্ভিস অফিসে ১ জন করে।
সদরের ৩ জন হাজীপুর ইউনিয়নের নরিহাটি, চাউলিয়া ইউনিয়নের ধলহরা ও আঠারোখাদার মৃগীডাঙাগ্রামে ১ জন করে।
মহাম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে ১ জন। আর শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের মহেশপুরে ১ জন (গতকাল মারা গিয়েছেন কিন্ত আজ অফিসে রিপোর্ট এসেছে)
অদ্যাবধি জেলায় মোট করোনা পজিটিভ ১৬৬ জন। আজ নতুন সুস্থ ০২ জন। মোট সুস্থ হয়েছেন ৫২ জন৷
বর্তমানে হোম আইসোলেশনে আছেন ১০৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ২ জন। রেফার ২ জন। অদ্যাবধি মৃত ৪ জন। শ্রীপুর উপজেলায় ২ জন, মাগুরা সদরে ১ ও শালিখা উপজেলায় ১ জন।
সাইফুল্লাহ/এমবি





