ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দসহ জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া অন্যান্যরা হলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর আব্বাসিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম ও জামায়াত নেতা মেহেদী হাসান ।

বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমারত হোসেন গাজী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

ডিবি ওসি ইমারত হোসেন গাজী জানান, মঙ্গলবার রাতে মুক্তাগাছা উপজেলা সদরের পয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ওসি দাবি করেন, গ্রেফতারকৃতরা সরকার পতন ও নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা ও মুক্তাগাছা থানায় ডজনখানেক মামলা রয়েছে।

এসএইচ